Thursday, October 1, 2015

আজকে এমন একটি পানীয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যা আমাদের প্রায় ১০ টি শারীরিক সমস্যা প্রতিরোধ করবে। ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, কিন্তু প্রাকৃতিক কোনো কিছুর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। সুতরাং জীবনে একটু পরিবর্তন আনুন এই পানীয়টি পানের মাধ্যমে। ফলাফল নিজেই দেখুন। 
http://kissskincarebd.blogspot.com

যে ১০ টি শারীরিক সমস্যা প্রতিরোধ করে:
১/ ক্যান্সারের কোষ দেহে বাসা বাঁধতে প্রতিরোধ করে
২/ লিভার, কিডনির সমস্যা সংক্রান্ত রোগ প্রতিরোধ করে
৩/ হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্ত চাপের সমস্যা প্রতিরোধ করে ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়।
৪/ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে ছোটোখাটো রোগের সমস্যা দূর হয়।
৫/ চোখের নানা সমস্যা দূর করতে সহায়তা করে
৬/ মাংসপেশির যন্ত্রণা দূর করে
৭/ কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে
৮/ গলার ইনফকেশন এবং বদহজমের কারণে মুখের দুর্গন্ধ হলে তা দূর করে
৯/ মেয়েদের মাসিকের ব্যথা কমায়
১০/ অ্যালার্জি জনিত জ্বরের সমস্যা প্রতিরোধ করে
যেভাবে তৈরি করবেন পানীয় টি?
উপকরণঃ
– ১ টি গাজর
– ১ টি আপেল
– ১ টি আলু
– লেবুর রস (ইচ্ছে মতো)
প্রস্তুত পদ্ধতিঃ
– প্রথমে ভালো করে ফল ও সবজি ধুয়ে নেবেন। এরপর খোসা ছাড়িয়ে নিন।
– ফল ও সবজি ছোটো করে কেটে একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রস ছেঁকে নিন।
– এরপর তা গ্লাসে ঢেলে নিজের পছন্দমতো লেবুর রস মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল পানীয়।
ব্যবহার বিধিঃ
– প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টি পান করে নিন। ভোর ৫ টায় খেলে ভালো হয়।
– পানীয়টি বানিয়ে বেশীক্ষণ রেখে দেবেন না।
– পানীয়টি পান করার ১ ঘণ্টা পর সকালের নাস্তা খাবেন।
– ভালো ফলাফল পেতে দিনে ২ বার পান করতে পারেন এই দারুণ পানীয়টি।
সতর্কতা: যাদের রক্তে ইউরিক এসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, তারা এটি পান করবেন না।

0 comments:

Post a Comment