Monday, October 5, 2015

কোরবানির ঈদ শেষ হলেও কারো মনের আনন্দের রেশ কাটেনি এতোটুকু। আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ানো চলছে পুরোদমে। উৎসবমুখর এই দিনে নিজেদের খাওয়ার আদিক্ষেতাও কমেনি। এমন দিনে খাওয়ার বাড়তি স্বাদে যোগ হতে পারে শামি কাবাব। নিজ হাতে শামি কাবাব বানাতে পারেন আপনিও। তাই দেখে নেয়া যাক শামি কাবাবের সহজ রেসিপি।
http://kissskincarebd.blogspot.com
যা যা লাগবে

মাংসের কিমা ১ কাপ, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, এলাচি-দারুচিনি কয়েকটা, তেজপাতা ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো, লবণ স্বাদমতো।
পুরের জন্য
পুদিনাপাতার কুচি ১ চা-চামচ, কিশমিশ কয়েকটি, পনিরকুচি ২ টেবিল চামচ।
যেভাবে করবেন
কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, এলাচি, দারুচিনি, তেজপাতা ও ছোলার ডাল মিশিয়ে সেদ্ধ করে নিন। এবার বেটে নিতে হবে। ডিম ও ব্রেডক্রাম্ব ছাড়া বাকি সব মসলা ও কর্নফ্লাওয়ার এর সঙ্গে মেখে নিন। পছন্দমতো আকারে কয়েকটি কাবাব বানিয়ে নিন। পুরের জন্য রাখা উপকরণগুলো একসঙ্গে মেখে রেখে দিতে হবে। এবার কাবাবের ভেতর পুর ভরে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবোতেলে ছেড়ে দিন। এবার বাদামি করে ভেজে কাবাবগুলো তুলে আনতে হবে। সাদাভাত, পোলাও, বিরিয়ানি বা পছন্দের সসের সঙ্গে নাস্তায় শামি কাবাবের তুলনা হয় না।

0 comments:

Post a Comment