স্কুল-কলেজে যাওয়া-আসার পথে ছাত্রীদের উত্ত্যক্তকারী ও বখাটেদের
শায়েস্তা করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে না । বখাটেদের শায়েস্তা
করবে ছাত্রীদের পায়ে থাকা ইভটিজিং-প্রতিরোধী জুতা ।
তবে এ জন্য উত্ত্যক্তকারীর দেহে যেকোনো ভাবে জুতোটির স্পর্শ লাগাতে হবে । এতে সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক খেয়ে ঘায়েল হবে ওই উত্ত্যক্তকারী ।
উত্ত্যক্তকারীদের ঘায়েল করতে জুতোর মধ্যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিকা জাহান , সিনথিয়া সরকার , তানিয়া আখতার , রাজিয়া রিমি ও নুসরাত । আজ শনিবার প্রতিষ্ঠানটির বার্ষিক বিজ্ঞান মেলায় ছাত্রীরা এই জুতো প্রদর্শন করে ।
এই জুতা কিভাবে কাজ করবে , তা ব্যাখ্যা করতে গিয়ে দলনেতা সাদিকা জাহান প্রথম আলোকে বলেন , ‘কার্যত একটি সাধারণ জুতোয় ছোটো একটা ট্রান্সফরমারের সঙ্গে তামার দুটি তার দিয়ে ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হয়েছে । এরপর একটি সুইচের মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ তারকে একত্র করে বৈদ্যুতিক শক দিতে সক্ষম প্রযুক্তির মিশেল ঘটানো হয়েছে । স্কুল-কলেজের নির্দিষ্ট জুতোতেই এই প্রযুক্তি লাগানো যাবে । কোনো ছাত্রী যদি বুঝতে পারে কেউ তাকে উত্ত্যক্ত করছে , তবে আরেক পায়ের জুতা দিয়ে ছোট্ট সুইচটা অন করতে হবে । এরপর কৌশলে যেকোনো ভাবে প্রযুক্তি লাগানো জুতোটার সঙ্গে উত্ত্যক্তকারীর শরীরের স্পর্শ লাগাতে হবে । সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক খেয়ে কুপোকাত হবে ইভটিজার ।’
দলনেতা সাদিকা আরও জানায় , ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে
স্কুল-কলেজের ছাত্রীদের টিজিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আমাদের মাথায় এই
উদ্ভাবনের চিন্তা আসে । এরপর উদ্ভাবনী ভাবনা নিয়ে স্যারদের সঙ্গে কথা বলি ।
স্যারেরাও উৎসাহ দেন । কয়েক মাসের প্রচেষ্টার পর উদ্ভাবনটি সত্যি আলোর মুখ দেখে । জুতাটা শক দেওয়ার কাজ করছে কি না , তা নিশ্চিত হতে ক্লাসের ছেলে বন্ধুদের ইভ টিজার সাজিয়ে এই প্রযুক্তি পরীক্ষামূলক কাজে লাগাই । বন্ধুরাও সত্যিই শক খেয়ে কুপোকাত ।’
কলেজের বার্ষিক বিজ্ঞান মেলায় ইভ টিজিং-প্রতিরোধী জুতা ছাড়াও বিজ্ঞান , পরিবেশ , স্বাস্থ্য , উন্নয়ন ও যোগাযোগ-বিষয়ক ৬৬টি উদ্ভাবন তুলে ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা । সকাল সাড়ে নয়টায় কলেজ চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও ১১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানূর রহমান শামীম ।
পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখে শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন । এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মোঃ মাহবুবুর রহমান তাঁর সঙ্গে ছিলেন ।
তথ্যসূত্র – মোঃ রাফিউজ্জামান রাফি , স্বেচ্ছা সংবাদকর্মী ।
তবে এ জন্য উত্ত্যক্তকারীর দেহে যেকোনো ভাবে জুতোটির স্পর্শ লাগাতে হবে । এতে সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক খেয়ে ঘায়েল হবে ওই উত্ত্যক্তকারী ।
উত্ত্যক্তকারীদের ঘায়েল করতে জুতোর মধ্যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিকা জাহান , সিনথিয়া সরকার , তানিয়া আখতার , রাজিয়া রিমি ও নুসরাত । আজ শনিবার প্রতিষ্ঠানটির বার্ষিক বিজ্ঞান মেলায় ছাত্রীরা এই জুতো প্রদর্শন করে ।
এই জুতা কিভাবে কাজ করবে , তা ব্যাখ্যা করতে গিয়ে দলনেতা সাদিকা জাহান প্রথম আলোকে বলেন , ‘কার্যত একটি সাধারণ জুতোয় ছোটো একটা ট্রান্সফরমারের সঙ্গে তামার দুটি তার দিয়ে ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হয়েছে । এরপর একটি সুইচের মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ তারকে একত্র করে বৈদ্যুতিক শক দিতে সক্ষম প্রযুক্তির মিশেল ঘটানো হয়েছে । স্কুল-কলেজের নির্দিষ্ট জুতোতেই এই প্রযুক্তি লাগানো যাবে । কোনো ছাত্রী যদি বুঝতে পারে কেউ তাকে উত্ত্যক্ত করছে , তবে আরেক পায়ের জুতা দিয়ে ছোট্ট সুইচটা অন করতে হবে । এরপর কৌশলে যেকোনো ভাবে প্রযুক্তি লাগানো জুতোটার সঙ্গে উত্ত্যক্তকারীর শরীরের স্পর্শ লাগাতে হবে । সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক খেয়ে কুপোকাত হবে ইভটিজার ।’
স্যারেরাও উৎসাহ দেন । কয়েক মাসের প্রচেষ্টার পর উদ্ভাবনটি সত্যি আলোর মুখ দেখে । জুতাটা শক দেওয়ার কাজ করছে কি না , তা নিশ্চিত হতে ক্লাসের ছেলে বন্ধুদের ইভ টিজার সাজিয়ে এই প্রযুক্তি পরীক্ষামূলক কাজে লাগাই । বন্ধুরাও সত্যিই শক খেয়ে কুপোকাত ।’
কলেজের বার্ষিক বিজ্ঞান মেলায় ইভ টিজিং-প্রতিরোধী জুতা ছাড়াও বিজ্ঞান , পরিবেশ , স্বাস্থ্য , উন্নয়ন ও যোগাযোগ-বিষয়ক ৬৬টি উদ্ভাবন তুলে ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা । সকাল সাড়ে নয়টায় কলেজ চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও ১১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানূর রহমান শামীম ।
পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখে শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন । এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মোঃ মাহবুবুর রহমান তাঁর সঙ্গে ছিলেন ।
তথ্যসূত্র – মোঃ রাফিউজ্জামান রাফি , স্বেচ্ছা সংবাদকর্মী ।
10:14:00 AM
Unknown

0 comments:
Post a Comment