ঈদকে সামনে রেখে কেনাকাটা, ঘর সাজানো সব কিছুই গুছিয়েছি আমরা। এখন বাকী রয়েছে ঈদে নিজে কেমন করে সাজুগুজু করবো এটা ঠিক করা।
ঈদ সবার জন্য তাই সারা দিন রান্নাঘরে কাটিয়ে দেবেন না। সবাইকে আনন্দ দেবেন, রান্না করবেন। তবে নিজে কাজের ভিড়ে নতুন শাড়ি পরার বা একটু বাইরে যাওয়ার সময় পাচ্ছেন না, এমন অজুহাত দেবেন না। প্লিজ!
আসুন জেনে নিই কেমন করে এতো কাজের ভিড়েও নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারি।
ঈদের দিনের সাজ তিন সময়ে ভাগ করে নিন । সেই অনুযায়ী পরিকল্পনা করুন সকাল, দুপুর এবং রাতের সাজ এবং পোশাক কী হবে।
সকালের সাজঃ
সকালে বাড়িতে কাজের চাপ বেশি থাকে এসময় সালোয়ার কামিজ অথবা সুতি শাড়ি পড়ুন। হালকা ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপিস্টিক আর কাজল দিয়ে সাজ শেষ করুন। চাইলে পোশাকের সঙ্গে মিলিয়ে ছোট একটি টিপও পরতে পারেন।
দুপুরের সাজঃ
গরমের সময় ঈদ হচ্ছে দুপুরটা তাই বাড়িতেই থাকার চেষ্টা করুন। দুপুরে হালকা রঙ-এর পোশাক বেছে নিন। আর সাজের ক্ষেত্রে ফাউন্ডেশনের সঙ্গে পউডার মেখে হালকা করে ব্লাশন বুলিয়ে নিন দুই গালে। আর ঠোঁট একে দিতে পারেন লিপগ্লস। চোখের সাজে ভিন্নতা আনতে স্যাডো আর আইলাইনার দিন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে আর গলায় ছোট গয়না পরুন।
রাতের সাজঃ
বাইরে গেলে শাড়ি পরুন। বাঙ্গালি নারীর শাড়িতেই পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায়। মুখ, গলায় ফাউন্ডেশন কমপ্যাক্ট পাউডার দিন। সাজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজেয়ে মুখে চেপে মেকাপ বসিয়ে নিন।
চোখে মাশকারা, আইলাইনার এবং গাঢ় রঙ-এর স্যাডো ব্যবহার করুন। ঠোটে লিপিস্টিক দিন। হাত ভর্তি চুড়ি পরুন। গলায় ও কানে গয়না পরুন। কুমকুম অথবা গ্লিটার দিয়ে বড় করে টিপ আকুন কপালে। এবার ব্লাশন দিয়ে সাজ পূর্ণ করুন।
পছন্দের পারফিউম মেখে, পাটি ব্যাগ নিয়ে প্রিয়জনের সঙ্গে বেরিয়ে পরুন।

7:35:00 AM
Unknown

0 comments:
Post a Comment