Friday, May 29, 2015


shajghor_Basor Raat
আজকালকার আধুনিক প্রজন্মের কাছে শুনতে যতই হাস্যকর মনে হোক না কেন, বিয়ের প্রথম রাত বা ফুলশয্যার রাতটি যে কোন দম্পতির জীবনেই সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। আর এই সুন্দর রাতটিতে নিজেদের বন্ধনকে মজবুত করে নিতে হয় চিরকালের জন্য। চলুন, জেনে নিই এমন ৮টি টিপস যা বিয়ের প্রথম রাতে ভুলে গেলে মোটেও চলবে না।
১. বিয়ের প্রথম রাতের সাথে যৌনতা ওতপ্রোতভাবে জড়িত। তবে হ্যাঁ, এই যৌনতার জন্য কোন মানসিক চাপ নেবেন না। এমন নয় যে যৌন মিলন আজ রাতে হতেই হবে। বিয়ের অনুষ্ঠানগুলো টানা থাকার কারণে বর ও বউ উভয়েই ক্লান্ত হয়ে যাওয়া স্বাভাবিক। এবং সেই ক্লান্তি এসে থাকলে বরং বিশ্রাম নিন।
২. বাসর রাত ও প্রথম যৌন মিলনের ব্যাপারটি নিয়ে নারীদের মনে অনেক ধরণের ভীতি কাজ করে। যদি খুব বেশি নার্ভাস বোধ করেন বা খুব অস্বস্তি লাগে, তাহলে স্বামী উদ্যোগী হলে তাকে ব্যাপারটা বুঝিয়ে বলুন। তিনি এখন আপনার জীবন সঙ্গী। আপনার সকল সমস্যা তাঁকেই বুঝতে হবে।
৩. স্বামীরাও যৌন মিলনের জন্য তাড়াহুড়া করবেন না, এতে আপনার সম্মান খুন্ন হবে এবং স্ত্রী ভেবে বসতে পারেন যে কেবল যৌনতা নিয়েই আগ্রহী আপনি। স্ত্রী এখন আপনার, যৌনতার জন্য বাকি জীবন পড়ে আছে। প্রথম রাতে স্ত্রী চোখে নিজেকে একজন মার্জিত পুরুষ প্রমাণ করুন তাঁর ইচ্ছার মূল্য দিয়ে।
৪. বিয়ের প্রথম রাতটি জীবনে আরও কখনোই ফিরে আসবে না। তাই এই রাতের জন্য কিছু বিশেষ রোম্যান্টিক প্ল্যান অবশ্যই রাখুন।
৫. বাসর রাতে অবশ্যই সঙ্গীকে জানান যে আমি তোমাকে ভালোবাসি আজ থেকে আমার জীবন কেবল তোমাকে ঘিরেই।
৬. একটা জিনিস মনে রাখবেন, এটাই আপনাদের নতুন জীবনের প্রথম পর্ব। তাই বাসর রাতে এমন কিছু বলবেন না বা করবেন না, যাতে জীবনের সূচনা পর্বেই সব গড়বর হয়ে যায়।
৭. স্বামী বা স্ত্রীর অতীত প্রেম নিয়ে জেরা করার কুৎসিত কাজটিও বিয়ের রাতে বা ভবিষ্যতেও করতে যাবেন না। যা গিয়েছে, তা গিয়েছে। সেটার জন্য নিজেদের জীবনের সবচাইতে সুন্দর সময়টিকে নষ্ট করবেন না ভুলেও।
৮. অনুষ্ঠানে কী হলো বা না হলো, কে কী উপহার দিল, কে কী করেছে এগুলো নিয়ে কথা বলার জন্য বাকি জীবন আছে। এই সব কথা ভুলেও বাসর রাতে উঠাবেন না।
মোট কথা, বিয়ের প্রথম রাতটি কেবলই প্রেমের। পরস্পরকে জানার, বোঝার ও ভালোবাসার জন্য। এই রাতটি কিছুতেই হেলায় হারাবেন না।

0 comments:

Post a Comment