Showing posts with label সৌন্দর্য পরামর্শ. Show all posts
Showing posts with label সৌন্দর্য পরামর্শ. Show all posts

Saturday, July 4, 2015

ঈদ মানে আনন্দের, নতুন কাপড়ের, আর সুন্দর সাজের দিন। এই একটা দিনে আমরা সকাল থেকেই সাজগোজ করে সারা দিন পরিপাটি থাকি। ৩০ দিন রোজা রাখার পর রোজার ঈদকে ঘিরে অনেক জল্পনাকল্পনা থাকে। সাজগোজের আগে বাড়তি কিছু যত্নেরও প্রয়োজন হয়।
http://kissskincarebd.blogspot.com/

ঈদে সুন্দরভাবে সাজার জন্য স্কিনকে একটু প্রস্তুত করা প্রয়োজন। তাই ঈদের আগের দিন একটি প্যাক লাগাতে পারেন, যা আপনাকে মরা চামড়াবিহীন, পরিষ্কার, উজ্জ্বল স্কিন দেবে।
এক্ষেত্রে আপনি নিতে পারেন— মসুরের ডাল বাটা ২ চা চামচ, আধা ভাঙা চালের গুঁড়া ২ চা চামচ, দারুচিনি গুঁড়া ১/২ চা চামচ, পোস্তদানা বাটা ১/২ চা চামচ, পুদিনাপাতা বাটা ১/২ চা চামচ, ডিম ফেটা ২ চা চামচ, মধু ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গোলাপ জল পেস্ট করার জন্য প্রয়োজনমতো।
তবে যাদের ড্রাই স্কিন তারা দুধ দিয়ে পেস্ট করবেন। মুখে মেখে ৩০ মিনিট পর ধোবেন।
সকাল থেকেই সাজ শুরু হয়। তবে বেশিরভাগ গৃহিণী সকালে কিছুটা পরিপাটি হয়ে থাকলেও আসল সাজ বিকাল থেকেই শুরু করেন।
সকালের সাজ:
সকালের সাজটা হবে স্নিগ্ধ, হালকা। শুধু ফেসপাউডার দিয়ে বেস তৈরি করে কাজল, মাস্কারা ও হালকা লিপস্টিক দিয়ে সাজটা সেরে নিতে পারেন। চুলকে বেণী, হাতখোঁপা, পনিটেল, যে কোনো ক্লিপ দিয়ে গুছিয়ে চট করে বেঁধে নেয়া যায়।
দিনের সাজ:
দিনের সাজ রাতের থেকে হালকা হবে। প্রথমে বেস তৈরির জন্য ফাউন্ডেশন লাগাবেন, যা আপনার স্কিনের রঙের সঙ্গে, স্কিনের ধরনের সঙ্গে মিল রেখে ব্যবহার করতে হবে। ফাউন্ডেশনের ওপর ফেস পাউডার বুলিয়ে নিন। এখন আই শ্যাড হিসাবে একটু হালকা কালার নিন। ন্যাচারাল করতে চাইলে হালকা গোলাপি, হালকা ব্রাউন, পিচ কালার—এভাবে স্কিন কালারের কাছাকাছি যে কোনো রঙ ব্যবহার করতে পারেন। তাছাড়া ড্রেসের সঙ্গে মিল রেখে মোভ, সবুজ, নীল—যাই ব্যবহার করেন না কেন সব কালারের একদম হালকা শ্যাডটা ব্যবহার করবেন। কাজল, কাজল পেন্সিল ব্যবহার করবেন। চাইলে হালকা শ্যাডের সঙ্গে অ্যামারেল গ্রিন, একোয়া মেরিন কালার পেন্সিল দিয়ে চোখে লাইনার টেনে দিতে পারেন, যা চোখকে আকর্ষণীয় করবে। এবার মাস্কারা ব্যবহার করবেন। আইব্রাড এঁকে নিন। লিপ লাইনার দিয়ে ঠোট এঁকে ন্যাচারাল কালার, ব্রাউন, পিংক, পিচ, মোভ দিন। যদিও এখন ডার্ক ও ম্যাট কালার চলছে, তবে দিনে খুব ডার্কার কালার না দিয়ে ডার্ক কালারের হালকা শ্যাডটা ব্যবহার করবেন। হালকা ব্রাউন, গোলাপি, ব্লাশঅন ব্যবহার করবেন। কপালে টিপ পরতে পারেন। চুলকে বেণী, খেজুর পাটি বেণী, ফ্রেঞ্চ বেণী, টপনট, একটু ছেড়ে রেখে বাঁধা, বিভিন্ন স্টাইলে বাঁধতে পারেন। ক্লিপ, আলগা বিভিন্ন খোঁপা দিয়েও চুলকে সাজাতে পারেন। সামনের চুলকে সেট করে অথবা একটু এলোমেলোভাবে বেঁধে পেছনে ক্লিপ বা খোঁপা বেঁধে নিলেই অল্প সময়ে পরিপাটি সাজ হয়।
আপনি যেমনভাবেই সাজেন না কেন তা যেন আপনার ড্রেস ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়, সেটাই লক্ষণীয়। তবে ঈদ বলে কথা, তাই সাজুন মন ভরে।